Cricket

টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড রাজস্থান রয়্যালস ব্যাটারের, ১৩ বছর পর রেকর্ড হাতছাড়া ক্রিস গেলের

লুয়ান ডে প্রিটোরিয়াস। ছবি: এক্স।
লুয়ান ডে প্রিটোরিয়াস। ছবি: এক্স।
টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে গেল। সাউথ আফ্রিকার লুয়ান ডে প্রিটোরিয়াস ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে নতুন বিশ্বরেকর্ড গড়লেন। ২০ ওভারের ক্রিকেটে প্রিটোরিয়াসের এই ইনিংসই এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় হল এই বিশ্বরেকর্ড।

২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন গেল। ১৩ বছর পর ভেঙে গেল তাঁর রেকর্ড। ক্রিকেট সাউথ আফ্রিকা টি২০ চ্যালেঞ্জের সাউথ আফ্রিকা টাইটান্সের হয়ে নাইটসদের বিরুদ্ধে ১৮৮ রানের ইনিংস খেলেছেন প্রিটোরিয়াস। ২০ বছরের ব্যাটারের এই ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ১৩টি ছক্কা। প্রথমে ব্যাট করে টাইটান্স করে ২৬৭ রান। তার মধ্যে প্রোটিয়াসের একারই ১৮৮। ২৪ বলে অর্ধশতরান এবং ৪০ বলে শতরান করেন। ১৫০ রান করতে নেন ৫৮ বল।

গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন প্রিটোরিয়াস। দু’টি ম্যাচ খেলার সুযোগ পান। তার মধ্যে ব্যাট করেন শুধু লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচে ৭ রান করেছিলেন প্রোটিয়া ব্যাটার।