রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভুগল ভারত! এশিয়াডে শুটারদের ‘ব্যর্থতা’ নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
বিচার করতে গেলে, শুটিংয়ের পদক সংখ্যায় ৩১% পতন হয়েছে। সোনার পদকের সংখ্যা কমেছে ৫৭%।
বিচার করতে গেলে, শুটিংয়ের পদক সংখ্যায় ৩১% পতন হয়েছে। সোনার পদকের সংখ্যা কমেছে ৫৭%।
কোচ হিসাবে প্রথম ইনিংসটা বেশ সফল হয়েছিল। এবার ভারতের মাটিতে নতুন দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাঁর নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারীশক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তাঁরই অধিনায়কত্বে।
ফাইনালে সেন্ট অগাস্টিন ডে স্কুলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ফাইনালে নরেন্দ্রপুরের হয়ে গোল করে ঋষভ কুমার, লানথইবা খুমবংমায়ুম ও ইগান চোংথাম।
গত বছর ১৩ ডিসেম্বর যুবভারতীতে লিয়োনেল মেসি ঢোকার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। ফলে মাঠ ছাড়েন মেসি। তার পর দর্শকদের ক্ষোভ বাড়ে। ভাঙচুর হয় গ্যালারি ও মাঠে। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা।
আবার জাতীয় দলে ফিরবেন কি না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে দল ছাড়ার পর তিনি জানিয়েছেন, শীঘ্রই সব সত্যি সামনে আনবেন।
আর্জেন্টিনা যা যা জিততে পারত, মেসি সব দিয়েছেন। বিশ্বকাপ, অলিম্পিক্স সোনা, কোপা আমেরিকা, ফাইনালিসিমা— সব। গত বিশ্বকাপের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তার পরই অবসরের সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার যাদব। বিদর্ভের বিরুদ্ধে সেই ম্যাচ হয়েছিল নাগপুরে। এখনও পর্যন্ত ৮৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সূর্য। ৪২.৩৩ গড়ে করেছেন ৫৭৫৮ রান।
এক সময় ক্রিকেটে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতা জনপ্রিয় ছিল। তা ফেরানোর ভাবনাচিন্তা করেছিল আইসিসি। কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরোধিতায় তা বাতিল করতে বাধ্য হয়েছে তারা।
ভারতীয় হকির সাম্প্রতিক সাফল্যে ওড়িশার অবদান অনস্বীকার্য। পরিকঠামোগত দিক থেকে তো বটেই, আর্থিকভাবেও হকির জন্য দরাজ তারা
‘ভারতের ম্যাচ দেখলেন?’ মর্নিং ওয়াকের সময় প্রশ্নটা ছুড়ে দিল পরিচিত এক তরুণ। গায়ে ব্লু টাইগার্সের নীল জার্সি
ক্রোয়েশিয়া ফুটবলের বহু যুদ্ধের সৈনিক লুকা মডরিচ। মাথা উঁচু করে বরাবর নেতৃত্ব দিয়েছেন দেশেকে
সেমিফাইনালে টাইব্রেকারে মোহনবাগান জিতল ঠিকই। কিন্তু দু'দলেরই এত বিরক্তিকর ফুটবল দেখে হতাশা জাগতে বাধ্য।
পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে কোন কোন ডকুমেন্ট?
২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস গেল। যা এত দিন ছিল টি-টোয়েন্টি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৩ বছর পর ভেঙে গেল তাঁর বিশ্বরেকর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বার বারই সরব হয়েছেন তিনি। সেই শোয়েব আখতারই পিসিবি-তে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে তিনি জানিয়ে দিলেন, পিসিবি-তে যোগ দিচ্ছেন না।
মেসির বিদায়ী ম্যাচের আগে বুরকিনা ফাসোকে ৭-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা।
ব্রাজিল ম্যাচের এই ইতিবাচক মানসিকতাকই মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে বজায় রাখতে চাইছেন রায়ানরা।
চণ্ডীগড়ের ম্যাচ ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, হার্দিক পাণ্ডিয়ার মতো অলরাউন্ডারের অভাব কতটা বড় সমস্যা।
দায়িত্ব নিয়ে ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপ জিতিয়েছেন আন্তোনিয়ো লোপেজ় হাবাস। তা-ও ফাইনালে মোহনবাগানকে হারিয়ে। সোমবার জিতলে আরও এক ট্রফির ফাইনালে সামনে পড়বে পুরনো ক্লাব।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছেন লোকেশ রাহুল। তাঁর ৮৭ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংস ভারতকে ৩৫১ রানে নিয়ে গিয়েছে।
ফাইনালে মাত্র ১৯ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ২১১ রান করার পরেও জিততে যথেষ্ট লড়াই করতে হয়েছে শ্রেয়স আয়ারদের। তার পরেও পাকিস্তানকে নিশানা করেছেন বিসিসিআই সভাপতি।
বুয়েনস আইরেসের এস্তাদিয়ো মনুমেন্তালে ৮৫,০০০ দর্শকের সামনে শেষ বার খেলতে নামবেন মেসি। বেনিনের বিরুদ্ধে প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার পরেই দেশের হয়ে জুতোজোড়া খুলে রাখবেন মেসি।
দুই ওপেনারকে আকাশ দীপ ফিরিয়ে দেওয়ার পর বিপজ্জনক হয়ে ওঠেন মুকেশ কুমারও। একের পর উইকেট হারাতে শুরু করে রঞ্জি চ্যাম্পিয়নেরা। আকাশ-মুকেশের দাপটে ১ উইকেটে ৬৫ থেকে ১১১ রানে শেষ হয়ে যায় জম্মু-কাশ্মীরের ইনিংস।
নিউ চণ্ডীগড়ে লোকেশ রাহুলের ১২৯ ও রোহিত শর্মার ৯২ রানে ভর করে ৩৫১ রান করেও হারতে হল ভারতকে। সিরিজ় জিতলেও ভারতীয় দলের অনেক ফাঁক এই ম্যাচে সামনে এল।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণকে ধরেই জোরে বোলিং আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। তবে সকলকে একসঙ্গে পাওয়া যাচ্ছে না। তরুণ বোলারদের উপর এখনও খুব বেশি ভরসা করতে পারছেন না শুভমন গিল।
হোপ প্রথম ৫০ করতে নিয়েছেন ৪৬ বল। শতরান করেছেন ১০৪ বলে। অর্থাৎ, একটু সময় নিয়েছেন। পরের ৬২ রান করতে নিয়েছেন ৩৯ বল। অর্থাৎ, আবার আগ্রাসী ব্যাটিং করেছেন।
চলতি বছর ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরেও অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। এমনকি, ভারতীয় দল থেকেই বাদ পড়েছেন সূর্য। সেই দশা হতে চলেছে সলমনেরও।