আইএসএসএফের অ্যাথলিটস কমিটিতে নির্বাচিত মনু ভাকের, নতুন দায়িত্ব ২০২৬-৩০ পর্যন্ত
২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চার বছরের মেয়াদে আইএসএসএফের অ্যাথলিটস কমিটিতে দায়িত্ব সামলাবেন মনু ভাকের। শুটারদের স্বার্থরক্ষা, প্রতিযোগিতার পরিবেশের উন্নতি এবং পুরস্কারমূল্য বৃদ্ধির মতো বিষয়কে অগ্রাধিকার দিতে চান তিনি।











