রঞ্জি খেলতে চান সূর্য, ইচ্ছাপ্রকাশ মুম্বইয়ের নির্বাচকদের কাছে, টেস্ট ক্রিকেটকে নতুন পাখির চোখ করছেন প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক?
২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেষ রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার যাদব। বিদর্ভের বিরুদ্ধে সেই ম্যাচ হয়েছিল নাগপুরে। এখনও পর্যন্ত ৮৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সূর্য। ৪২.৩৩ গড়ে করেছেন ৫৭৫৮ রান।











